অস্ট্রেলিয়া শিবিরে ইনজুরির হানা; বিশ্বকাপে অনিশ্চিত ম্যাক্সওয়েল

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ক্রিকেট দলে হানা দিয়েছে ইনজুরি। গোড়ালির ইনজুরিতে বিশ্বকাপ অনিশ্চিত হয়ে গেছে অজি দলের অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের।

অক্টোবর-নভেম্বর মাসে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে কয়েকদিন আগেই ১৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের মিশেলে দল সাজানো হয়। জানানো হয়, ভারত বিশ্বকাপের জন্য ১৮ সদস্যের এই দলটিই সাউথ আফ্রিকা এবং ভারত সফর করে। পরবর্তীতে ১৫ জনে নামিয়ে ঘোষণা করা হবে চূড়ান্ত স্কোয়াড।

এর মধ্যেই ম্যাক্সওয়েলের ইনজুরি নতুন করে ভাবাচ্ছে। দক্ষিণ আফ্রিকা সিরিজে তার বিপক্ষে দলে ডাকা হয় উইকেটরক্ষক-ব্যাটার ম্যাথু ওয়েডকে। এদিকে, ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ম্যাক্সওয়েলের গোড়ালির স্ক্যান করানো হয়েছে। মেডিকেল স্টাফদের পরামর্শ অনুযায়ী তাকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নির্বাচক টনি ডোডেমাইড বলেছেন, ‘আগামী মাসে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে। তার আগে আমরা ম্যাক্সওয়েলের চোটের অবস্থা খতিয়ে দেখব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights