অস্ত্র পাচারকালে দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র পাচারকালে দুই রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। এসময় তাদের থেকে ২টি অস্ত্র ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (১৪ জুন) বিকেল ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। আটকরীো হলেন- আবু বক্কর ও সাদ্দাম কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই রোহিঙ্গা রামু থেকে অস্ত্র সংগ্রহ করে ক্যাম্পের দিকে যাচ্ছিল। এসময় কোটবাজারে তল্লাশি চৌকি বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক দুই রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights