অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য রান্না ও মজুদ রাখার দায়ে সেলিম হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের চকযাদু সড়ক এলাকায় নিরাপদ খাদ্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে এই জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সোবহান।

অভিযান পরিচালনার সময় কর্মকর্তারা জানান, সেলিম হোটেলের রান্নাঘর নোংরা ও অপরিস্কার অবস্থায় ছিল। এ অবস্থায় সেখানে খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করতে দেখা যায়। হোটেলের ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবারসহ পঁচা-বাসী খাবার লেবেল সংযোজন ছাড়াই মজুদ করা হয়। এই হোটেলের বাধ্যতামূলক যে নিবন্ধন থাকা দরকার সেটিও ছিল না। এসব কারণে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় সেলিম হোটেল কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়।

অভিযানে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, মনিটরিং কর্মকর্তা মো. আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহা, ভবেষ রায়সহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights