অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটি এলাকায় রেস্টুরেন্টকে নির্ধারিত জলদাখানায় পশু জবাই না করে তাদের কারখানায় অবৈধভাবে গরু-ছাগল জবাই করে নালায় নাঁড়ি ভুঁড়ি, রক্ত ও উচ্ছিষ্ট অংশ ফেলার দায়ে এবং অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কারখানায় ভিতর বিরানী প্রস্তুুত করায় প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

চসিক নিয়মিত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে, নিষিদ্ধ রাসায়নিক ও সস্ ব্যবহার, অস্বাস্থ্যকরভাবে নালার উপর খাদ্যপণ্য সংরক্ষণ, কারখানায় মুরগীর ফ্রোজেন পণ্যে মেয়াদ না থাকায়, অনুমোদনহীন ঔষধে খাদ্যপণ্য প্রস্তুুত করা এবং ষোলশহরস্থ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্সে ব্যবসার ধরণ ভিন্ন হওয়ার অপরাধে সেভেন ডেজ রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights