অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাজধানীর একটি হোটেলে বেলা ১১টায় অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে এই সভা শুরু হয়। সভায় পরিবর্তিত পরিস্থিতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে অংশ নিয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক আশফাক উদ্দিনসহ অন্য সদস্যরা।

এছাড়া বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন হবে। আগামী তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে নতুন কমিটি। অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির সভায় ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights