অ্যাডিলেড টেস্ট একাদশে একটি পরিবর্তন আনল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক

অ্যাশেজের প্রথম দুই টেস্টে হেরে সিরিজ হাতছাড়া হওয়ার আশঙ্কা ইংল্যান্ডের সামনে। তাই অ্যাডিলেডে তৃতীয় টেস্টে জয় তুলে নিতে মরিয়া তারা। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হয়েছে বাজবল। মিচেল স্টার্ক, ট্র্যাভিস হেডদের সামনে দাঁড়াতে পারেননি ইংল্যান্ডের ক্রিকেটাররা। পাঁচ ম্যাচের সিরিজে এই মুহূর্তে ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে না জিতলে ফের অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হারবেন বেন স্টোকসরা। তাই এই ম্যাচের জন্য ভারতকে হারানো বোলারদের উপরেই ভরসা রাখল ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার পেসার জশ টাংকে প্রথম একাদশে ফেরাল তারা।

অ্যান্ডারসন-টেন্ডুলকর ট্রফিতে ভারতের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন জশ টাং। তিন ম্যাচ খেলে মোট ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের বিরুদ্ধে ওভাল টেস্টে পাঁচ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার। এ বার অ্যাশেজ়ের তৃতীয় টেস্টের জন্য তাঁকে প্রথম একাদশে জায়গা দিল ইংল্যান্ড। ২০২৩ সালে টেস্ট দলে অভিষেক হলে বেশি সুযোগ পাননি জশ টাং। ছয় ম্যাচ খেলে নিয়েছেন মোট ৩১ উইকেট। তাই ডু-অর-ডাই ম্যাচে আরও একবার তার উপরে ভরসা রাখল ইংল্যান্ড।

অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের একাদশ:

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), উইল জ্যাকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, জশ টাং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights