অ্যাডিশনাল ডিআইজি জোবায়দুর রহমানের জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক

পুলিশের অ্যাডিশনাল ডিআইজি মো. জোবায়দুর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে তার জানাজা অনুষ্ঠিত হয়।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নিজ বাসায় মারা যান তিনি। তিনি স্ত্রী ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেন, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান ও ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা, পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশ নেন।

জানাযা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি’র পক্ষে র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ডিএমপি কমিশনার, অ্যাডিশনাল আইজিপি রেলওয়ে এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ ও ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করা হয়।
মো. জোবায়দুর রহমান, পিপিএম ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি সিলেট মেট্রোপলিটন পুলিশ থেকে রেলওয়ে রেঞ্জে বদলি হ‌ওয়ায় বদলিকৃত কর্মস্থানে যোগদানের উদ্দেশে গতকাল সিলেট থেকে ঢাকায় আসেন।

তিনি চাঁদপুর জেলার হাজীগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মরহুমকে আজ তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights