অ্যাশেজের আগে ইনজুরিতে অ্যান্ডারসন

অনলাইন ডেস্ক

অ্যাশেজ সিরিজের আগে ইনজুরি আক্রান্ত হয়েছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। অবশ্য তার ইনজুরি মারাত্মক কিছু নয়।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ল্যাঙ্কাশায়ারের হয়ে সামারসেটের বিপক্ষে খেলার সময় শুক্রবার দ্বিতীয় দিনে মাইনর ইনজুরিতে পড়েন তিনি। সে কারণে পরদিন তাকে আর মাঠে নামানো হয়নি। প্রথম দিন তিনি দারুণ বোলিং করেছিলেন। দ্বিতীয় দিনে পড়েন ইনজুরিতে। ল্যাঙ্কাশায়ার অবশ্য ইনজুরির ধরন কি সেটা প্রকাশ করেনি।

তবে ক্লাবটির পক্ষ থেকে তাদের এক মুখপাত্র জানিয়েছেন, ৪০ বছর বয়সী পেসার সামান্য চোটগ্রস্ত হয়েছেন। তাকে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন সেটা নিশ্চিত করে বলতে পারেননি।
অবশ্য সামান্য হলেও অ্যান্ডারসনের ইনজুরি ইংল্যান্ডের জন্য চিন্তার বিষয়। কারণ, ইতোমধ্যে ইনজুরিতে পড়েছেন জোফরা আর্চার ও অলি স্টোন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights