আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন রাবাদা

অনলাইন ডেস্ক
গুজরাট টাইটান্স অধিনায়ক শুবমান গিলের সঙ্গে কাগিসো রাবাদা (বাঁয়ে)
আইপিএল ছেড়ে হঠাৎ দেশে ফিরলেন কাগিসো রাবাদা। চলতি আইপিএলে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন তিনি। বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও খেলতে দেখা যায়নি তাকে। তারপরেই গুজরাট টাইটান্স বৃহস্পতিবার এক বিবৃতি দিয়ে জানায়, দেশে ফিরতে হচ্ছে তারকা পেসারকে।

তবে ঠিক কত দিনের জন্য তিনি গেছেন, সেটা জানানো হয়নি। চলতি আসরে তাই তার ফেরার সম্ভাবনা থাকলেও কবে ফিরছেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে। মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরেছেন এই প্রোটিয়া পেসার।

ফ্র্যাঞ্চাইজিটি বিবৃতিতে বলেছে, গুজরাট টাইটান্সের পেসার কাগিসো রাবাদা কিছু ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড় আইপিএল ২০২৫-এ গুজরাট টাইটান্সের হয়ে প্রথম দুটি ম্যাচে অংশ নিয়েছিলেন।

আসরে গুজরাটের হয়ে প্রথম দুই ম্যাচে খেলেন রাবাদা। পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের ম্যাচে তিনি ৪১ রানে নেন একটি উইকেট। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের ম্যাচে ৪২ রানে পেয়েছেন এক উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights