আইসিটি খাতে বাংলাদেশের ভাবমূর্তি সন্তোষজনক নয় : জাপানি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, আইসিটি খাতে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি সন্তোষজনক নয়।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বেসিস আয়োজিত ‘জাপান ডে’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সমর্থন দিবে জাপান। এত দিন বাংলাদেশের আইসিটি কার্যক্রমকে জাপানি ব্যবসায়ীরা ভালোভাবে না দেখলেও, আগামী দিনে বাংলাদেশ ভালো করবে।

এদিকে, জাপানের উন্নয়ন সংস্থা জাইকা এবং জেটরো জানিয়েছে, শিগগিরই অর্ধদক্ষ পর্যায়ের এক হাজার আইসিটি সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হবে।

এছাড়া, প্রতি বছর বাংলাদেশে যেসব আইটি কেন্দ্রিক স্টার্ট আপ ও ফাইনটেক কোম্পানি বাজারে আসছে, তাদেরও সাহায্য করার আগ্রহের কথা জানিয়েছে জাইকা ও জেটরো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights