আইসিসির নতুন সদস্য ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র

অনলাইন ডেস্ক
বৈশ্বিক ক্রিকেটের পরিধি আরও বাড়াতে এবার ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসকে আইসিসির ১১১তম সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে নতুন সদস্যযোগ হলেও বেশ কয়েকটি পুরোনো সদস্য দেশের অভ্যন্তরীণ ঝামেলা নিয়ে কড়া অবস্থানে রয়েছে আইসিসি।

বোর্ডে শৃঙ্খলা ও নিয়মতান্ত্রিকতা নাথাকায় ক্রিকেট কানাডাকে আপাতত স্থগিত রাখা হয়েছে ক্রিকেট কানাডা। স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য তাদের সামনে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অবস্থা পর্যবেক্ষণ করেছে আইসিসি। নতুন সংবিধান প্রণয়নের অগ্রগতির প্রশংসা করলেও আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আর নির্বাচন না হওয়া পর্যন্ত আইসিসির বোর্ড সভায় শ্রীলঙ্কার কোনো প্রতিনিধি অংশ নিতে পারবেন না।

আইসিসির সদস্যপদের শর্ত ও নীতিমালা লঙ্ঘনের দায়ে ফ্রান্স ক্রিকেটকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights