আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা সাহিবজাদা

অনলাইন ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়া সাহিবজাদা ফারহান পেয়েছেন আরেকটি স্বীকৃতি। ফেব্রুয়ারির ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’ নির্বাচিত হয়েছেন পাকিস্তানের ওপেনার। এই মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন ভারতের আরুন্ধাতি রেড্ডি।

গত মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম সোমবার ঘোষণা করে আইসিসি। সেরার লড়াইয়ে ইংলিশ অলরাউন্ডার উইল জ্যাকস ও যুক্তরাষ্ট্রের পেসার শাডলি ফন স্কল্কভাইকে হারিয়েছেন সাহিবজাদা। আর আরুন্ধাতি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার হার্শিথা সামারাউইক্রামা, পাকিস্তানের ফাতিমা সানাকে।

ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে সেনি-ফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তবে ব্যাট হাতে নিজের কাজ ঠিকঠাক করেন সাহিবজাদা। ছয় ইনিংসে ১৬০.২৫ স্ট্রাইক রেটে আসরের সর্বোচ্চ ৩৮৩ রান করেন তিনি। ২০ ওভারের বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ডটি এখন সাহিবজাদার। ভেঙে দেন তিনি ভারতের ব্যাটিং গ্রেট ভিরাট কোহলির ২০১৪ আসরে করা ৩১৯ রানের রেকর্ড।

আসরে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেন সাহিবজাদা। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি শতক করা প্রথম ব্যাটসম্যানও তিনি। ভারতীয় পেসার আরুন্ধাতি মাস সেরা হন অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্স দিয়ে। ওই সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। সিরিজটিতে ১০.৮৭ গড় ও ওভারপ্রতি ৭.২৫ রান দিয়ে আট উইকেট নেন আরুন্ধাতি। সিরিজটি ২-১ ব্যবধানে জেতে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights