আইসিসির সেপ্টেম্বরের সেরা গিল

অনলাইন ডেস্ক

২০২৩ বিশ্বকাপের ঠিক আগে ওয়ানডেতে দারুণ ফর্মে ছিলেন শুভমান গিল। এবার সেই পারফরম্যান্সের পুরস্কার হাতে পেলেন ভারতীয় ব্যাটার। আইসিসির সেপ্টেম্বরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। মাসসেরা নির্বাচিত হওয়ার পথে গিল পেছনে ফেলেছেন ভারতীয় দলে তার সতীর্থ মোহাম্মদ সিরাজ এবং ইংল্যান্ডের ওপেনার ডেভিড মালানকে।

সেপ্টেম্বরে ব্যাট হাতে ৮০ গড়ে ৪৮০ ওয়ানডে রান পেয়েছেন গিল। এর মধ্যে গত এশিয়া কাপে ৭৫.৫ গড়ে করেন ৩০২ রান। ফাইনালে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারায় ভারত। ওই ম্যাচে ২৭ রান করে অপরাজিত থাকেন গিল।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাটিতে দুই ইনিংস মিলিয়ে ১৭৮ রান করেন গিল। দ্বিতীয় ওয়ানডেতে হাঁকান দারুণ এক সেঞ্চুরি। এর আগে এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষেও তিন অঙ্কের দেখা পান তিনি। দুই সেঞ্চুরি ছাড়াও গত মাসে ৩টি হাঁফ সেঞ্চুরি হাঁকান গিল। ওই মাসে মাত্র দুইবার ৫০-এর কম রান করেন ২৪ বছর বয়সী ব্যাটার।
এখন পর্যন্ত সবমিলিয়ে ৩৫টি ওয়ানডে ম্যাচ খেলা গিল ৬৬.১ গড়ে ১৯১৭ রান করেছেন। স্ট্রাইক রেট ১০২.৮৪। আইসিসির ওয়ানডে ব্যাটারদের র‍্যাংকিংয়ে তার অবস্থান এখন দুইয়ে।

এবারের বিশ্বকাপে ভারতের জার্সিতে এখনও মাঠে নামা হয়নি গিলের। ইনজুরির কারণে তার দলে ফেরা এখনও অনিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights