আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, রাবিতে আনন্দ মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

রাবি প্রতিনিধি

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ঘটনায় আনন্দ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে এ মিছিল হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদি সজিব ও ফাহিম রেজা বলেন, একটি ফ্যাসিস্ট ও সন্ত্রাসী সংগঠন এ দেশে রাজনীতি করার অধিকার রাখেনা। এদের হাতে শহীদের রক্ত। গত ১৬ বছরের জুলুম-নির্যাতনে জাতি অতিষ্ঠ। জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার উপর গণহত্যা চালিয়েছে তারা। আনন্দ প্রকাশের পাশাপাশি আলাদা ট্রাইবুনাল গঠন করে বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে এই দলকে নিষিদ্ধের দাবি জানান এবং গণহত্যায় জড়িত দলের সকল নেতাকর্মীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী উপস্থিত ছিল।

এর আগে, ১০ মে রাত ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি সভায় সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সাইবার স্পেসসহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights