আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভা আজ
অনলাইন ডেস্ক
ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ শনিবার অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা ডাকা হয়েছে। শুক্রবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
