আওয়ামী লীগের ঘাড়ে আরব্য রজনীর দৈত্য বসে আছে : রিজভী

অনলাইন ডেস্ক
আজ রবিবার সকালে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত করেন রুহুল কবির রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের ঘাড়ে আরব্যরজনীর দৈত্য বসে আছে।’

আজ রবিবার সকালে শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ অর্পণ ও জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রুমা আক্তার, মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিস, সিনিয়র সহ-সভাপতি দক্ষিণ সুরাইয়া বেগম, সহ-সভাপতি রেহানা ইয়াসমিন ডলি, হাসিনা আলম হাসি, খালেদা আলমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘আপনাদের এ দেশের জনগণ লাগে না। আপনাদের ঘাড়ে আরব্যরজনীর দৈত্য বসে আছে, যাদের নির্দেশে আপনারা চলছেন। আপনারা জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশ যে চারদিক থেকে ধসে যাচ্ছে তা হতো না।’

তিনি বলেন, ‘আজ পত্রিকায় এসেছে প্রয়োজনীয় রিজার্ভ ১৮ মিলিয়ন ডলালের নিচে নেমে এসেছে। মানুষ প্রয়োজনীয় খাবার আমদানি করতে পারছে না। পাশাপাশি যে ঋণ নেওয়া হয়েছে তাতে সুদ দিতে হয় অনেক। ঋণের টাকা পরিশোধ করবে নাকি জনগণের উন্নয়নে কাজ করবে। কারণ আপনাদের ঘাড়ে যে আরব্যরজনীর দৈত্য বসে আছে তাদের নির্দেশে আপনারা কাজ করছেন জনগণকে ত্যাজ্য করে। জনগণকে তালাক দিয়ে আপনারা রাষ্ট্রক্ষমতায় বসে আছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights