আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা কাল

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। ওইদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এতথ্য জানানো হয়।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights