আওয়ামী লীগের সাবেক এমপি জাফর ১৮ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
আওয়ামী লীগের সাবেক এমপি জাফর ১৮ দিনের রিমান্ডে

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমের বিরুদ্ধে হত্যাসহ সাত মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার সকাল ৯টার পর পরই জেলা পুলিশের প্রিজন ভ্যানে করে তাকে আদালতে নেওয়া হয়।

আদালত সূত্র জানায়, বিগত ৫ আগস্ট পরবর্তী চকরিয়া ও পেকুয়া থানায় করা একাধিক হত্যাসহ বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। সেসব মামলার শুনানি করা হয় বুধবার।

এ সময় আদালতের বিচারক মো. আনোয়ারুল কবির শুনানী শেষে ৭ মামলায় তদন্তকারী কর্মকর্তাদের আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তন্মধ্যে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলায় সর্বোচ্চ চারদিন ও সর্বনিম্ন ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। মামলাগুলোর মধ্যে চকরিয়া থানার ৫টি ও পেকুয়া থানার ২টি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights