আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ রিমান্ডে

অনলাইন ডেস্ক
রাজধানীর পল্টন থানার সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ ও অ্যাডভোকেট আনিসুর রহমানকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার ঢাকা মহানগর ও জেলা দায়রা জজ আদালতের বিচারক এই আদেশ দেন।

গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

ডিবির সূত্রে জানা যায়, শাহে আলম ৬ এপ্রিল সকালে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের নেতৃত্বে ছিলেন। তার বিরুদ্ধে ছয়টি ফৌজদারি মামলা রয়েছে।

উল্লেখ্য, ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে ৬ এপ্রিল সকাল ৭টার দিকে ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মিছিলে শাহে আলম নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights