আখাউড়া হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া হাসপাতালে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেলেন শ্বশুর বাড়ির লোকজন। আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম মুক্তা আক্তার (২৪)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেরাশানি গ্রামের বাবুল খাঁর স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেল চারটার দিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে মুক্তাকে নিয়ে আসেন তার শ্বশুরবাড়ির লোকজন। ‘মুর্মুর্ষু’ অবস্থায় আনার পরে তাকে ইসিজি করা হয়। চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি জানানোর সাথে সাথেই তার শ্বশুর বাড়ির লোকজন গৃহবধুর লাশ হাসপাতাল রেখে পালিয়ে যায়।

আখাউড়া হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমাদের হাসপাতালে আনার পূর্বেই তিনি মারা যান। গৃহবধূর মৃত্যুর সংবাদ তার আত্মীয়-স্বজনদের জানানোর কথা বললে রোগীর সাথে আসা লোকজন দ্রুত পালিয়ে যায়। বর্তমানে মরদেহটি হাসপাতালে রয়েছে। বিজয়নগর থানায় খবর দেয়া হয়েছে। তারা এসে লাশ নিয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights