আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতের কবর রচিত হবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্রী

কালিয়াকৈর (গাজীপুর) ব্যুরো :
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, বিএনপি-জামায়াত হরতাল অবরোধের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। লুটপাট ও মানুষ হত্যা করা তাদের নেশা এবং পেশা। তাদের আমলে দেশের কোন উন্নয়ন হয় নাই। শুধু লুটপাট ও লুটতরাজ হয়েছে। শেখ হাসিনার উন্নয়ন এবং দেশের অগ্রগতিতে বিএনপি জামাতের গাত্রদাহ হয়েছে। কোন বিদেশীদের নির্দেশে নয় দেশের সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, বাংলার মানুষ আবারও নৌকায় ভোট দিবে। সেই নির্বাচনে ভোটের মাধ্যমেই বিএনপি-জামাত জোটের কবর রচিত হবে।
রবিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর পৌর সভার সরকারি উপকার ভোগীদের সাথে একমত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কালিয়াকৈর পৌরসভার
প্যানেল মেয়র মো: খাত্তাব মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরে বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মুরাদ কবির,জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো: আকবর আলী, সদস্য মো: হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: লোকমান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: রফিকল ইসলাম তুষার, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়,জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: মফিজুর রহমান লিটন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো: হারিজ উজ্জামান হারিজ,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: স্বপন সরকার প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights