আগামী মাসে জঙ্গল সলিমপুরে বার্ডস পার্কের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে উদ্ধার হওয়া খাস জমিতে আগামী মাসেই শুরু হচ্ছে বার্ডস পার্কের কাজ। সেখানে যে পার্কটি হবে, সেটি নাইট সাফারি পার্কের আদলে হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

রবিবার উদ্ধার হওয়া জমি পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসক বলেন, জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন দপ্তর এখানে জায়গা চাইছে। আমাদের পরিকল্পনায় এখানে একটি সাফারি পার্ক, খেলার মাঠ, বার্ডস পার্ক ইত্যাদি নির্মাণের চিন্তা চলছে। এখানে যেসব ভূমিহীন ও গৃহহীন মানুষ আছে, তাদের বিষয়ে যথাযথ নিয়ম মেনে আশ্রয়ণের মাধ্যমে পুনর্বাসন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, এহসানুল হায়দার বাবুল, ইউএনও মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights