আগুনে পুড়ল বস্তির অর্ধশতাধিক টিনের ঘর

অনলাইন ডেস্ক

রাজধানীর কড়াইল বস্তির আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে। আগুনে পুড়েছে বস্তির অর্ধশতাধিক টিনের ঘর। রবিবার বিকাল সাড়ে ৫টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, বিকাল ৪টা ৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৪ ইউনিট। পরে যোগ দেয় আরও ২টি ইউনিট।

রাস্তায় যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা দেরি হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভুক্তভোগীরা বলছেন, অর্ধশতাধিক টিনের ঘর পুড়ে গেছে। সব হারিয়ে তারা এখন নিঃস্ব। তাই সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন। কড়াইল বস্তির আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহায়তা করে সেনাবাহিনীও।

ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্নেল রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত করে পরে জানানো হবে। আগুন বেশি ছড়াতে পারেনি। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবন্ধ রাখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights