আগুন ছড়িয়ে পড়েছে গোটা ফ্লোরে

অনলাইন ডেস্ক

রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস মোট ২৬টি ইউনিট দিয়ে কাজ করছে।

প্রায় দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুন তৃতীয় তলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে লাগা আগুন সর্বশেষ সকাল ৭টা ৪৫ মিনিটেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights