আগে জালিমের বিচার, পরে নির্বাচন : জামায়াতের নায়েবে আমির

জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বিগত তিনটি নির্বাচন প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না। জালেম পালিয়েছে, জুলুম এখনও পালায় নাই। দেশের মানুষের ওপর যারা জুলুম করেছে তাদের আগে বিচার হতে হবে। বিচারের আগে নির্বাচন হবে না। সংস্কার এবং বিচারের পরেই নির্বাচন হবে, তার আগে কোনো নির্বাচন হবে না।

তিনি আরও বলেন, বিগত স্বাধীনতা যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করা এবং বৈষম্যমূলক দেশ গড়া। কিন্ত মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে এক দলীয় শাসন কায়েম করে আওয়ামী লীগ। শুধু তাই নয়, চারটি সংবাদপত্র রেখে বাকীগুলো বন্ধ করে দিয়েছিল।

শুক্রবার কুমিল্লার ব্রাক্ষণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মুজিবুর রহমান।

উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মতিন, বুড়িচং-ব্রাহ্মণপাড়া সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ড. মোবারক হোসেন, উত্তর জেলা জামায়াতে নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights