আজকের শিক্ষার্থীরা আগামীতে দেশের নেতৃত্ব দেবে: ইসরাফিল খসরু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, ‘আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। আমরা চাই, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা দেশপ্রেমিক নাগরিক হয়ে বড় হয়ে উঠুক। তারা দেশের জন্য ভূমিকা রাখুক।’
গতকাল শুক্রবার দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে ভূমিকা রাখবে। তবে শিক্ষাগ্রহণ যেন ভীতিমুক্ত পরিবেশে হয়, তা নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ‘দীপ্ত প্রজন্ম বাংলাদেশ’-এর চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান, চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ, মিউনিসিপ্যাল মডেল স্কুল ও কলেজের প্রধান শিক্ষক সাহেদুল ইসলাম চৌধুরী, অপর্নাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব বেলালসহ অন্যরা।
চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। নগরীর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
