আজ কি মাঠে নামবেন সাকিব?

অনলাইন ডেস্ক

তৃতীয় রাউন্ডের ম্যাচ শেষে দুই বিপরীত অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ এবং ভারত। টানা তিন ম্যাচ জিতে উড়ছে রোহিত শর্মারা। অন্যদিকে প্রথম ম্যাচ জেতার পর দুই ম্যাচে হার দেখেছে টাইগাররা। আছে টেবিলের সাত নম্বরে। রানরেটের হিসেবটাও অনুকূলে নেই টাইগারদের জন্য। বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এর আগে বুধবার শেষ সময়ের জন্য অনুশীলন করেছে টাইগাররা। তবে এদিনও সাকিব আল হাসানের খেলা নিয়ে কাটেনি শঙ্কা। উরুর ইনজুরিতে ভুগছেন টাইগার অধিনায়ক। তবে সাকিব খেলবেন কি না সে সিদ্ধান্ত হবে ম্যাচের দিন।

বুধবার সংবাদ সম্মেলনে এসে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। সে নেটে ভালো একটা ব্যাটিং সেশন কাটিয়েছে। ভালো রানিংও করেছে। সে ঠিক আছে। তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনও হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। আগামীকাল (আজ) সকালে আমরা তার বিষয়ে পর্যালোচনা করব। তখন হয়তো সিদ্ধান্ত নিতে পারব। তবে তার বিষয়ে আমরা কোনো ঝুঁকি নেবো না।’
ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আরও একবার হাসপাতালে গিয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয়বারের মতো স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে টাইগার কাপ্তানকে। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীতে চোট পেয়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights