আজ ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক

দেশে বেড়েই চলছে বায়ুদূষণের মাত্রা। টানা কয়েক দিন রাজধানী ঢাকার বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। শুক্রবার (০৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এ তথ্য জানা যায়।

২৪১ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষে নেপালের রাজধানী কাঠমান্ডু। একই সময়ে ২০৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের শহর ‘দিল্লি’। ১৬১ স্কোর নিয়ে অস্বাস্থ্যকর শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে চীনের শহর ‘বেইজিং’। আর ১৫২ স্কোর নিয়ে এ তালিকার ৭তম অবস্থানে রয়েছে রাজধানী ‘ঢাকা’।

সাধারণত আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। এর ওপর স্কোর উঠলে পর্যায়ক্রমে অস্বাস্থ্যকর, দুর্যোগপূর্ণ বলা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। বায়ুদূষণজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত ঢাকা। সাধারণত শীতকালে বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে ঢাকার বাতাস, কিছুটা উন্নত হয় বর্ষাকালে। বেশ কিছুদিন ধরেই ঢাকার বাতাসের মান খুবই খারাপ পর্যায়ে রয়েছে। কোনো কোনো দিন তালিকায় শীর্ষ আসছে এ শহর। তবে হঠাৎ পরিস্থিতির উন্নতিও দেখা যায়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে আসছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় ও সতর্ক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights