আজ ঢাকার বাতাসের মান কেমন?

অনলাইন ডেস্ক

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। তবে আজ ঢাকার বায়ুমানে রয়েছে বড় সুখবর।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে। এদিন বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ ১৭তম স্থানে রয়েছে ঢাকা। ফলে ৮৮ স্কোর নিয়ে ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল সাড়ে ছয়টার পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের তালিকায় ১ম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির দূষণ স্কোর ৩৭৯। তালিকার ২য় স্থানে রয়েছে ভারতের দিল্লি। শহরটির দূষণ স্কোর ২৩৭। ৩য় স্থানে থাকা কলকাতার দূষণ স্কোর ২২২। চতুর্থ স্থানে উগান্ডার কামপালা, দূষণ স্কোর ১৬২। ৫ম স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার দূষণ স্কোর ১৫৬। তালিকায় ঢাকা ১৭তম স্থানে অবস্থান করছে।

বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে- ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০ এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights