আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ভার্সন

নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। বেশ কিছু দিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথমদিকেই রয়েছে রাজধানী ঢাকা। মাঝে শহরটির বায়ুমান বৃষ্টির কারণে কিছুটা উন্নতির দিকে ছিল। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই শহরটির বাতাসে ফের বেড়ে গেছে দূষণ।

বিশ্বের ১২৪টি দেশের মধ্যে বায়ুদূষণে আজ শুক্রবার শীর্ষে উঠে এসেছে ভিয়েতনামের হ্যানয়। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান পঞ্চম। সকাল ৮টা ৫৭ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা হ্যানয়ের বায়ুর মান ২৭৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।

এছাড়া একই সময়ে ২৫৬ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। ২৫২ স্কোরে থাকা তৃতীয় অবস্থানে উঠে এসেছে ইরাকের বাগদাদ। ২০৮ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে মিশরের কায়রো- এই তিন শহরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ ছাড়া ১৯৭ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights