আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

অনলাইন ডেস্ক

গত কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। তা সত্ত্বেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার লাইভ আইকিউএয়ার ডাটা অনুযায়ী, ৯তম অবস্থানে রয়েছে ঢাকা। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ১০৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

আজকের বৈশ্বিক তালিকায় ১৭১ একিউআই স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয়তে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪৫। আর ১৪২ স্কোর নিয়ে নেপালের রাজধানী রয়েছে তৃতীয় স্থানে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ০ থেকে ৫০ এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ নগরবাসীর জন্য সহনীয় পর্যায়ে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights