আজ থেকে রাজশাহী বিভাগের বাস চলবে না রংপুর বিভাগে

অনলাইন ডেস্ক

রাজশাহী বিভাগের কোনো বাস আজ বৃহস্পতিবার সকাল থেকে রংপুরে চলাচল করবে না বলে ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি। গাইবান্ধার পলাশবাড়ীতে বাস আটকে চাঁদাবাজি করার প্রতিবাদে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার (১৭ জানুয়ারি) রাতে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ইদানিং গাইবান্ধার পলাশবাড়ীতে স্থানীয় মালিক সমিতির নামে কুড়িগ্রাম থেকে আসা বাস চলাচলে বাধা দিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। এর প্রতিবাদে কুড়িগ্রাম, রংপুরের সাথে একাত্মতা জানিয়ে রাজশাহী বিভাগের কোনো বাস রংপুর বিভাগে চলাচল না করার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও জানান, কোনো সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ সিদ্ধান্তে আমরা অটল থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights