আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টায় এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রংপুরের তেঁতুলিয়াও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশ করা স্টেশন পর্যবেক্ষণ ডেটা থেকে এ তথ্য জানা যায়। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে, ৩১ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে সোমবার (২৩ ডিসেম্বর) শ্রীমঙ্গলে তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং অন্যত্র তা সামান্য বৃদ্ধি পেতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights