আজ বন্ধ থাক‌বে ভারতীয় ভিসা সেন্টার

অনলাইন ডেস্ক

চলমান আন্দোলনকে কেন্দ্র ক‌রে অস্থিতিশীল প‌রি‌স্থি‌তির কার‌ণে আজ বৃহস্প‌তিবার সবগুলো ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বন্ধ থাকবে। বুধবার রা‌তে আইভিএসি-এর ও‌য়েবসাইটে এক বার্তায় এ তথ্য জানা‌নো হ‌য়।

বার্তায় বলা হ‌য়েছে, অস্থিতিশীল অবস্থার কারণে বৃহস্পতিবার সমস্ত আইভিএসি বন্ধ থাকবে। আবেদনের পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে গত মঙ্গলবার ও আগের দিন সোমবার দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মঙ্গলবার ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়। আহত হন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী।
এ অবস্থায় মঙ্গলবারই সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়।

এদিকে নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আজ বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। বুধবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights