আজ সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন

অনলাইন ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় আজ বুধবার (৪ ডিসেম্বর) সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসব এলাকার পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার সাজেক পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights