আটটি মুখপোড়া হনুমানসহ দুই পাচারকারী আটক

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেফতাররা হলেন- মো. রফিকুল ইসলাম (৪৩) ও মো. রবিউল ইসলাম সোহাগ (৩০)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ সেই পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেফতারদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩(১) এবং ১২(১) ধারা, একই সঙ্গে ৩৪(খ) এবং ৩৯ ধারায় তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights