আতাউর রহমানের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস ও সংস্কৃতি বিভাগের গুণী শিক্ষক অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

বুধবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাদা দলের পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়। বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষর করেছেন।

বিবৃতিতে নেতারা বলেন, মরহুম আতাউর রহমান বিশ্বাস ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক এবং মুক্তিবুদ্ধি চর্চার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ইসলামের ইতিহাসের গবেষণায় তার অবদান এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তার কর্মতৎপরতা বিশ্ববিদ্যালয় পরিবারের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। সাদা দলের আদর্শ ও মূল্যবোধ প্রসারে তার বলিষ্ঠ ভূমিকা বিশ্ববিদ্যালয়ের জন্য এক অপূরণীয় ক্ষতি।

নেতারা আরও বলেন, শিক্ষানুরাগী অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস একজন অত্যন্ত ভালো মানুষ ও গুণী শিক্ষক ছিলেন। তিনি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে ছিলেন ভীষণ জনপ্রিয়। পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত কর্মনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ। সেই সঙ্গে নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের সমবেদনা জানান।

এর আগে সকালে ঢাবির কলা অনুষদ আয়োজিত অনুষদের শিক্ষকদের নিয়ে একাডেমিক রিট্রিট অনুষ্ঠানে সুন্দরবন সফরে থাকা অবস্থায় অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights