আদালত অবমাননা: বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর গঠনপ্রক্রিয়া এবং বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলায় বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্যকে ‘রাষ্ট্রদ্রোহিতার শামিল’ বলে আখ্যায়িত করেছেন ট্রাইব্যুনাল।

আদালত অবমাননার অভিযোগে তাকে আগামী ৮ ডিসেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি টকশোতে ওই আপত্তিকর মন্তব্য করেছিলেন এই বিএনপি নেতা।

রবিবার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এসময় আদালত কঠোর মন্তব্য করে বলেন, আদালত রাষ্ট্রের অংশ। ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়কে ঘিরে একটি বেসরকারি চ্যানেলের ‘মুক্তবাক’ অনুষ্ঠানে ফজলুর রহমান আদালত অবমাননাকর মন্তব্য করেন। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গত বুধবার ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

অভিযোগে বলা হয়, টকশোতে ফজলুর রহমান বলেছিলেন, এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হইতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এদের মধ্যে ভেতরে একটা কথা আছে। ‌‘এই ট্রাইব্যুনালের বিচার মানি না।’

উল্লেখ্য, বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট বিএনপি তিন মাসের জন্য ফজলুর রহমানের দলীয় সব পদ স্থগিত করেছিল। তবে পদ স্থগিত থাকা সত্ত্বেও কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসন থেকে তাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে দলটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights