আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিল শেষে ফেরার পর আবুল বশর (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মিরসরাইয়ের ইছাখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল বশর ইছাখালী ইউনিয়নের চুনিমিঝির টেক গ্রামের বাসিন্দা ছিলেন এবং স্থানীয় বিএনপির রাজনীতিতে যুক্ত ছিলেন।

ইছাখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান জানান, আনন্দ মিছিল শেষে দলীয় কার্যালয়ে পৌঁছানোর পর আবুল বশর হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করেন।

তিনি আরও জানান, পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights