আনুষ্ঠানিকভাবে মাহরেজ এখন আল আহলির

অনলাইন ডেস্ক

গুঞ্জনটাকেই সত্যি করে শেষ পর্যন্ত সৌদি আরবের ক্লাব আল আহলিতে নাম লিখিয়েছেন রিয়াদ মাহরেজ। ছেড়েছেন এতো দিনের ঘর ম্যানচেস্টার সিটিকে।

৩ কোটি পাউন্ডের চুক্তিতে আহলিতে যোগ দিয়েছেন এই আলজেরিয়ান। ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলবেন তিনি।

ম্যান সিটি থেকে মাহরেজকে কেনার বিষয়টি নিশ্চিত করেছে আল আহলি।
২০১৮ সালে ৬ কোটি পাউন্ডে রিয়াদকে কিনেছিল সিটিজেনরা। সিটির হয়ে ৪ প্রিমিয়ার লিগ ও এক চ্যাম্পিয়নস লিগ জিতেছেন মাহরেজ।

সব মিলিয়ে মাহরেজ সিটির হয়ে জিতেছেন ১০টি শিরোপা। গত মৌসুমে সিটির ট্রেবল যাত্রায় ৪৭ ম্যাচে ১৫ গোল করেছেন রিয়াদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights