আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্কে চ্যাম্পিয়ন শেকৃবি

শেকৃবি প্রতিনিধি
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উপলক্ষে এফডিসির এটিএন বাংলা স্টুডিওতে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল। আয়োজনে রানার্স আপ হয়েছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিতার্কিক দল।

‌‘অভিবাসী কর্মীদের যথার্থ মূল্যায়নই রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি করতে পারে’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’র চেয়ারম্যান অধ্যাপক ড. আবু আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু আহমেদ বলেন, এত এত শর্ত মেনে আমরা আইএমএফ থেকে যে ঋণ নেই, তার সমপরিমাণ অর্থ আমাদের প্রবাসী ভাইয়েরা দেড় মাসেই দেশে পাঠাতে পারে। তাই তাদের প্রতি আমাদের সম্মান এবং তাদের সুযোগ-সুবিধা আমাদের সবার আগে বিবেচনা করা উচিত।

আয়োজক সংগঠন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ২০২৫ সালে ৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্সের আয়ের প্রত্যাশা করে বৈদেশিক আয়ে প্রণোদনা দিলে তা ২.৫ শতাংশ থেকে ৪ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ ছাড়াও অভিবাসীদের বিভিন্ন সামাজিক নিরাপত্তার সুযোগসহ দেশের বিভিন্ন সংস্থার সংস্কারের আহ্বান জানান তিনি।

বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় টিমকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো বেলাল হোসাইন, ট্রেজারার আবুল বাশার ও ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights