আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন হেলস

অনলাইন ডেস্ক
হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স হেলস। ৩৪ বছর বয়সেই ক্যারিয়ারের ইতি টানলেই এই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ব্যাটার।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচই ছিল ইংল্যান্ডের হয়ে হেলসের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ইংল্যান্ডের জার্সি গায়ে ১১টি টেস্ট খেলে ৫টি ফিফটিতে ৫৭৩ রান করেছেন হেলস। ৭০ আন্তর্জাতিক ওয়ানডেতে ৬ সেঞ্চুরি ও ১৪টি ফিফটিতে ২৪১৯ রান করেছেন তিনি। টি-টোয়েন্টিতে ৭৫টি ম্যাচ খেলা হেলসের গড় ৩০.৯৫, স্ট্রাইকরেট ১৩৮.৩৫, মোট রান ২০৭৪। এই ফরম্যাটে ১টি সেঞ্চুরি ও ১২টি ফিফটি হাঁকিয়েছেন এই ওপেনার।
অবসর প্রসঙ্গে হেলস বলেছেন, দেশের হয়ে তিন সংস্করণের ক্রিকেটে ১৫৬টি ম্যাচ খেলতে পারা তার জন্য বিরাট সম্মানের। এসব স্মরণীয় হয়ে থাকবে। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার এটাই তার শ্রেষ্ঠ সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights