আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ল

অনলাইন ডেস্ক
বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে।

বুধবার বাংলাদেশ সময় ১২টা ৪১ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫,১৯৮ দশমিক ২৯ ডলারে। তবে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার্স শূন্য দশমিক ৭ শতাংশ কমে ৫,২০৬ দশমিক ৪০ ডলারে নেমে আসে।

এর মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারের নিচে নেমে আসে। কারণ, বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুত ছাড়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)।

বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান মেটালস ফোকাসের সিঙ্গাপুরভিত্তিক ব্যবস্থাপনা পরিচালক নিকোস কাভালিস বলেন, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমে যাওয়ায় স্বর্ণের নিরাপদ বিনিয়োগের বৈশিষ্ট্য আবার সামনে এসেছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিয়ে তারা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights