আন্দোলনসংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন : উমামা ফাতেমা

অনলাইন ডেস্ক
জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময়ে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নারীরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা।

আজ শনিবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তে নারীর হিস্যা’ শীর্ষক আলোচনাসভায় এ অভিযোগ করেন তিনি।

অভ্যুত্থান-পরবর্তী সময়ে নারীরা হারিয়ে গেছেন—এ আলোচনাটা আসে নভেম্বরে জানিয়ে উমামা বলেন, ‘আগস্ট-সেপ্টেম্বরেই এ বিষয়ে ভয়েস রেইজ করা দরকার ছিল। কিন্তু নারীরা অবদমিত হচ্ছেন—এ আলোচনাটাই দমিয়ে রাখার চেষ্টা করা হয়।’

তিনি বলেন, ‘অভ্যুত্থান-পরবর্তী সময়ে নানাভাবে নারীদের হিউমিলিয়েশন (অবমাননা) করা হয়। বিশেষ করে নুসরাতকে টার্গেট করে হিউমিলিয়েশন করা হয়।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে আমরা সরকারকে বিবৃতি দিতে বলেছিলাম। কিন্তু সরকারের তরফ থেকে তেমন প্রতিক্রিয়া দেখিনি। তার ফল হলো, আমরা রাস্তায় হয়রানির শিকার হচ্ছি।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights