আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আগামীকাল বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘প্রধানমন্ত্রী স্পষ্ট বলে দিয়েছেন আন্দোলন করা রাজনৈতিক দলগুলোর অধিকার। কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে।’

রাতের আঁধার কোর্ট বসে মির্জা ফখরুলের এমন কথার জবাবে মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুলকে আমি অনেক ভালো জানতাম। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য তিনি অনেক কথা বলেন।’

শুক্রবার সকালে তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে এলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
এ সময় আইন সচিব মোঃ গোলাম সারওয়ার, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে আইনমন্ত্রী উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights