আন্দোলনে গুলিবিদ্ধ রিয়াদ ও জাহাঙ্গীরের চিকিৎসায় পাশে দাঁড়াল জামায়াত

ফেনী প্রতিনিধি
ফেনীর মহিপালে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ ফেনীর দুইজনকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার দুপুরে শহরের আবদুল করিম ফরায়েজী বাড়িতে গিয়ে মাহবুবুল হক রিয়াদ এবং চাঁড়িপুর এলাকার আবদুস সালাম সড়ক এলাকার জাহাঙ্গীর আলমের চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়ে খোঁজখবর নেন দলের নেতারা।

এ সময় তাদের দুইজনকে নগদ ২৫ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়।

রিয়াদ ফেনী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী। আর জাহাঙ্গীর একজন নির্মাণ শ্রমিক।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, সাবেক জেলা আমির একেএম সামছুদ্দীন, বর্তমান জেলা আমির মুফতি আবদুল হান্নান, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি আবদুর রহীম, সমাজকল্যাণ সম্পাদক আবু ইউসুফ, ১২ নম্বর ওয়ার্ড আমির মিজানুর রহমান, ১৬ নম্বর ওয়ার্ড শুরা ও কর্মপরিষদ সদস্য শহীদ উল্যাহ উপস্থিত ছিলেন। এ সময় গুলিবিদ্ধ দুইজনের সুস্থতার জন্য দোয়া করা হয়।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান জানান, আন্দোলনে গুলিবিদ্ধ রিয়াদ ও জাহাঙ্গীরের চিকিৎসায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুরু থেকে সহযোগিতা করা হচ্ছে। আজও সহায়তা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights