আন্দোলনে শহীদদের স্মরণে মালয়েশিয়ায় দোয়া মাহফিল

মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশ বিনির্মাণে আলোচনা সভা ও কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা, দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বুকিত বিনতাং এর রাঁধুনি বিলাস রেস্টুরেন্টে সংগঠনটির সভাপতি মো. মিঠুন এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি ফয়সাল শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক তারিকুর রহমান, মালয়েশিয়া শাখার সাবেক সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন মালয়েশিয়া শাখার সহ-সভাপতি আমির হোসেন, নাসিম রেজা সাধারণ সম্পাদক-এইচ এম হাসান, অর্থ সম্পাদক শিমুল শেখ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সজিব হাসান অপু, সেলাঙ্গর বিভাগ এর সভাপতি মো. শামিমসহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় বক্তারা বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ, সরকারি খরচে মৃতদেহ দেশে হস্তান্তর, বাজেট এর ৫% প্রবাসীদের জন্য বরাদ্দসহ ১০ দফা দাবি তুলে ধরেন এবং আরব আমিরাতে আন্দোলনে আটককৃত প্রবাসীদের দ্রুত সময়ে সাধারণ ক্ষমার জন্য কূটনৈতিক তৎপরতার জন্য সরকারের কাছে আবেদন করেন।
পরে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights