‘আন্নেরা এডিট করি ভোটার বাড়াই দিয়েন’

কুমিল্লা প্রতিনিধি

সকাল ৯টা। কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। অন্যান্যের মতো এ ভোটকেন্দ্রের বাইরেও মানুষের জটলা নেই। একটু পরপর মোবাইল টিম কেন্দ্র ঘুরে যাচ্ছে। বাইরে র্যাব টিমের টহল। ভোটার লাইনে ১৮-১৯ বয়সী পাঁচ-ছয়জন তরুণকে অপেক্ষমাণ দেখা গেছে। এছাড়া ভোটার ছিল হাতেগোনা।

অন্যান্য ভোটারদের মতো তারা কেন্দ্রে প্রবেশ করে ভোট দিচ্ছে না। গলায় একজন প্রার্থীর ব্যাজ ঝুলিয়ে তারা সারিতেই দাঁড়ানো ছিলেন। আপনারা ভোট দিচ্ছেন না কেন জানতে চাইলে তরুণরা বলেন, ‘আমরা ভোট দিলে বাইরে ভোটার দেখা যাবে না।’ এসময় আরেকজন তরুণ আঞ্চলিক ভাষায় বলে ওঠেন, ‘আন্নেরা সাংবাদিকেরা এডিট করি (ছবি এডিট করে ভোটার বেশি দেখানো) ভোটার বাড়াই দিয়েন।’

ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনোয়ারুল আজিম বলেন, এখানে মোট ভোটার ২৫৬০ জন। সব বুথে কিছু ভোট পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারও বাড়বে বলে আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights