আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে : হাবিব উন নবী

অনলাইন ডেস্ক

আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে জনগণ জানতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

আজ শুক্রবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাবিব উন নবী খান সোহেল বলেন, ‘এখানে আমাদের অনেক ভাইয়েরা আছে, অনেক বোনেরা আছে আন্দোলনে ছিলেন। অনেকের গায়ে রাবার বুলেট আছে। এখানে আমাদের অনেক শহীদ পরিবার আছে। এক শহীদের বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলেন। কারো তো কোনো উন্নতি হয়নি। আপনারা রিকশা থেকে বিএমডব্লিউতে চড়লেন কীভাবে, জনগণ জানতে চায়।’

তিনি বলেন, ‘একটি দলের এক নেতা সোহরাওয়ার্দী উদ্যানে দাঁড়িয়ে বক্তব্য রাখছে চাঁদাবাজ, চাঁদাবাজ। কাকে চাঁদাবাজ বলেন আপনারা, আমি ঠিক বুঝতে পারিনি। কদিন পর ওই দলের নেতা এবং নেত্রীরা তাদের দিকেই আঙুল তুলে বলছে এরা হচ্ছে বিশ্ব চাঁদাবাজ। আমরা তো বলি নাই ভাই। ওরা তো আপনাদের ঘরের লোক, ঘরের খবর ওরা তো অনেক বেশি জানে। আরো বলেছে আগে নাকি আপনারা রিকশায় চড়তেন, এখন দামি গাড়িতে চলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights