আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী ডা. মো. আব্দুল মোবিন

অনলাইন ডেস্ক

আপিল শুনানিতে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রার্থী ডা. মো. আব্দুল মোবিন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

রবিবার বেলা ১০.৩০ টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।

এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. মো. আব্দুল মোবিন বলেন আলহামদুলিল্লাহ, আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন। আমি মানুষকে সাথে নিয়ে সুখী সমৃদ্ধ মতলব গড়তে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights